March 16, 2026, 1:32 pm
সর্বশেষ সংবাদ:
শিশু হ/ত্যা কেন বাড়ছে? সমাজের আয়নায় ভয়া/বহ এক প্রশ্ন লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ

থামছে না বিএনপি নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 88 Time View

দখল এবং চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া মনিরামপুরে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার ইন্ধনদাতা হিসাবে অভিযুক্ত পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হোসেনকে।

শুধু আনোয়ার বা তুহিন নন, ১৩ মাসে যশোরে সংগঠনবিরোধী নানা অপকর্মে জড়িত অন্তত ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি। একের পর এক নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের হাইকমান্ড বারবার কঠোর নির্দেশনা দিলেও তৃণমূলের বিতর্কিত নেতাকর্মীদের অনেকেই তাতে ভ্রুক্ষেপ করছে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোমবার এক বিবৃতিতে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত যশোর জেলার মোট ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। বিএনপিতে দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো স্থান নেই। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com