March 11, 2026, 9:08 am
সর্বশেষ সংবাদ:
আনসার বাহিনীতে উপজেলা পর্যায়ে খরচ বহনে হিমশিম খাচ্ছে কর্মকর্তারা প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু নেত্রকোনায় ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক মন্ত্রী পদমর্যাদায় পদায়ন চাওয়া মাহমুদুল হাসানকে অব্যাহতি দিল জামায়াত হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে ইরান ইরানের হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় দেড়শ সেনা আহত সুর নরম হলো ইসরায়েলি মন্ত্রীর, বললেন ‘অন্তহীন যুদ্ধ’ চাই না ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ কাউন্টার উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের জ্বালানি সাশ্রয়ে যে সিদ্ধান্ত ঘোষণা করল পাকিস্তান

দেশের তিন জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025
  • 48 Time View

দেশের ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মঙ্গলবার (২১ অক্টোবর) একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায়থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারেআজ সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশআজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে

সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলভার সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ২২ ও ২৩ অক্টোবর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com