March 3, 2026, 1:59 pm
সর্বশেষ সংবাদ:
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন না চালুর ইঙ্গিত দিলেন মমতা

Reporter Name
  • Update Time : Thursday, April 10, 2025
  • 78 Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৯ এপ্রিল) কলকাতার জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে তিনি সংখ্যালঘু মানুষ এবং তাদের সম্পত্তি রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মমতা বলেন, আমি জানি ওয়াকফ আইন প্রণয়নের কারণে আপনারা ক্ষুব্ধ। বিশ্বাস রাখুন, বাংলায় এমন কিছু ঘটবে না, যার মাধ্যমে কেউ তাদের ভাগ করে শাসন করতে পারবে। তিনি সবাইকে একসঙ্গে থাকার অনুরোধ করেন এবং জনগণের কাছে আবেদন করেন, তারা যেন কোন ধরনের রাজনৈতিক উস্কানিতে পা না দেয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিল এখন পাস করা উচিত হয়নি। তিনি বাংলার সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন।

সংসদের উভয় কক্ষে বিতর্কের পর ওয়াকফ (সংশোধন) বিলটি ৩ এপ্রিল লোকসভা এবং পরের দিন ভোরবেলা রাজ্যসভায় পাস হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এমন সময় সামনে আসলো, যখন প্রতিদিনই পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও ওয়াক্ফ-বিরোধী আন্দোলন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com