March 24, 2026, 2:40 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বাড়াতে চায় ইরান

Reporter Name
  • Update Time : Wednesday, March 19, 2025
  • 103 Time View

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি রোববার (১৬ মার্চ) সচিবালয়ে তার কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের বাণিজ্যের পরিমাণ সক্ষমতার চেয়ে কম। উভয় দেশেরই প্রচুর রপ্তানি সম্ভাবনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দেই দেশকেই লাভবান করবে উল্লেখ করে এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ফার্মিং খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরান বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষার মিল দুই দেশের মানুষকে শক্ত বন্ধনে আবদ্ধ করলেও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনেও শক্ত ভিত পায়নি।

মনসুর বলেন, ইরান এখন বাংলাদেশের সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং ইরান দূতাবাসের সেক্রেটারি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স মাহমুদ খোশরাভি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com