March 15, 2026, 8:37 am
সর্বশেষ সংবাদ:
সবাই আজ এক কাতারে, কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে: প্রধানমন্ত্রী রাজধানীসহ দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান ট্রাম্প প্রশাসনের স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি : ফরিদা আখতার আড়ংয়ে ব্যাগ না দেওয়ায় হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১ ইরান ও লেবানন একসঙ্গে ইসরাইলে ওপর ক্ষেপণাস্ত্র হামলা ঢাবি ভিসি ভদ্র-যোগ্য, তাকে কাজে লাগানোর সুযোগ আছে: শিক্ষামন্ত্রী কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের নতুন কমিটি

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 57 Time View

মিশিগান : ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের ২০২৫-২০২৭ সালের নতুন কমিটির শপথ অনুষ্ঠান ৪ অক্টোবর স্থানীয় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার ছিলেন শেখ আওলাদ আলী, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মোঃ আজাদ হোসেন, মুজিব আহমদ মনির ও এন ইসলাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক. ম. নজরুল ইসলাম অপুর পরিচালনায় ও ময়নুল হকের সভাপতিত্বে সকলের সম্মতিতে মো. নজরুল ইসলাম শামীমকে সভাপতি ও মাশুক আহমাদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ ইসমাইল আলী, (দরাজ), ক. ম নজরুল ইসলাম (অপু), মো. ছালিক মিয়া ও মোঃ আব্দুল কাদির রানা, সহ-সাধারণ সম্পাদক শাহ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক (জুনু), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আজহার আলী, কোষাধ‍্যক্ষ মোহাম্মদ শামসুর রহমান, সহ কোষাধক্ষ্য সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক শায়েস্তা মিয়া, ধর্ম-বিষয়ক সম্পাদক মৌলানা ইকবাল আহমদ, মহিলা সম্পাদিকা রুনা বেগম, সহ-মহিলা সম্পাদিকা লিপি বেগম, কার্যকরী সদস্য মো. সুরাব আলি, হাবিবুর রহমান জামিল, গৌরাঙ্গ দে, ইউসুফ খান ও মোহাম্মদ মাইকেল।
নতুন কমিটিকে শপথ পাঠ করান মো. আজাদ হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাশুক আহমাদের পরিচালনায় ও মোহাম্মদ নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুজিব আহমদ মনির, সদ্য সাবেক সভাপতি মইনুল হক, নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী, অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মোহাম্মদ আব্দুল কাদির রানা।
বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এই কমিটির মাধ্যমে বিশ্বনাথের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে, ভালো কাজের মাধ্যমে মিশিগানে তাদের অবস্থান সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
নতুন সভাপতি তার বক্তব্যে সকলের সাহায্য সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে বিশ্বনাথ সোসাইটির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ও সকলের দোয়া কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল খালিক, সৈয়দ সুলেমান, ফেরদৌস মিয়া, শেখ সুরক মিয়া, মো. সমুজ আলী, মোহাম্মদ সোহরাব আলী প্রমুখ।
পরিশেষে মোনাজাত ও মধ‍্যান‍্যভোজের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com