March 14, 2026, 9:26 am
সর্বশেষ সংবাদ:
জবাবদিহি ছিল না বলে শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিতে নিহত বেড়ে ৬ মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়: ছেলে ইয়াসির আব্বাস ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আছে : শিমুল বিশ্বাস সার্জারির আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, নেওয়া হতে পারে সিঙ্গাপুর মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে মীজানুর রহমান আজহারীর সাক্ষাৎ

বুধবার সিলেটের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 122 Time View

সিলেটের বিভিন্ন এলাকায় বুধবার (৫ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারে জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ চলার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি ফিডার লাইনে কাজ চলবে বলে উল্লেখ করা হয়। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইন সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ কর্তৃপক্ষ এবং উন্নত সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com