March 23, 2026, 4:57 pm
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু

বড় পরিসরে বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা বাতিল করতে পারে কানাডা

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 248 Time View

দুটি দেশ থেকে ভিসা জালিয়াতির ঘটনা বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।

বড় পরিসরে বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে কানাডা।

উত্তর অ্যামেরিকার দেশটির সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, দেশ দুটি থেকে ভিসা জালিয়াতির ঘটনা বেশি হওয়ায় এমন পরিকল্পনা করেছে কানাডা সরকার।

সরকারি কিছু নথির বরাতে সিবিসি জানায়, ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা-আইআরসিসি ও কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি কয়েকটি সংস্থার সঙ্গে যৌথভাবে সন্দেহজনক ভিসা বাতিলের প্রক্রিয়া নিয়ে কাজ করছে।

নথিতে ভারত ও বাংলাদেশকে ‘কান্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস আখ্যা দিয়ে সুনির্দিষ্টভাবে দেশ দুটির কথা উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত নথিতে আরও বলা হয়, ২০২৩ সালের মে মাসে কানাডায় ভারতীয় অ্যাসাইলাম প্রত্যাশী ছিলেন ৫০০ জন। ২০২৪ সালের জুলাইয়ে সে সংখ্যা দাঁড়ায় দুই হাজার জনে।

পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বড় পরিসরে ভিসা বাতিলের একটি আইন পাস করতে চলছে দেশটির সরকার। বিল সি-১২ নামের আইনটি সংসদে দ্রুত পাস করতে এরই মধ্যে চাপ প্রয়োগ করা হয়েছে।

যদিও সুনির্দিষ্ট দুই দেশের ভিসা বাতিলের বিষয়টি অস্বীকার করেছেন দেশটির ইমিগ্রেশনমন্ত্রী লিনা দিয়াব।

দুর্যোগ, যুদ্ধ ও জরুরি অবস্থায় শুধু ভিসা বাতিলের নতুন আইন প্রয়োগ হবে বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com