March 24, 2026, 2:21 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২ কোটি টাকা দিলো বিকাশ

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025
  • 102 Time View

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৫৫৯ টাকা দিয়েছে বিকাশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন’র কাছে এই টাকার চেক দিয়েছে প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার দপ্তরে বিকাশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে এই অর্থ দেন।

উপদেষ্টা কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা করা এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে।

চেক হস্তান্তরের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বিকাশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com