March 13, 2026, 12:15 pm
সর্বশেষ সংবাদ:
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি রমাদানের শেষ দশক ইবাদতের শ্রেষ্ঠ সময় ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দিতে ‘অপরাগ’ আমেরিকা! বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ: একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি ব্রহ্মপুত্রের তীরে ফেলে আসা শৈশবের সেই অপেক্ষা আজ জীবনের গল্প হরমুজ প্রণালীতে ইরানের থাবা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র

হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 75 Time View

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল

তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানমঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান পোস্টে লেখেন, ২২ বছর পর, আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।

তিনি আরও লেখেন, আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com