March 14, 2026, 8:42 am
সর্বশেষ সংবাদ:
জবাবদিহি ছিল না বলে শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিতে নিহত বেড়ে ৬ মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়: ছেলে ইয়াসির আব্বাস ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আছে : শিমুল বিশ্বাস সার্জারির আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, নেওয়া হতে পারে সিঙ্গাপুর মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে মীজানুর রহমান আজহারীর সাক্ষাৎ

৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলার নিম্নাঞ্চল

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 110 Time View
আগামী ৩ দিনের মধ্যে দেশের অন্তত পাঁচ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ করে তিস্তা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বিশেষ করে নিচের ৫ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এগুলো হলো-লালমনিরহাট, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর।

তিস্তা নদীর পানি রংপুর বিভাগে ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আগামী ৩ দিন এর পানি সতর্কসীমা ছুঁয়ে ফেলতে পারে। ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

একইভাবে, সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও বাড়ছে, যা ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলার কিছু অংশ প্লাবিত করতে পারে। কংস নদীর পানি এখন স্থিতিশীল থাকলেও সেটিও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।

এদিকে রংপুর ও রাজশাহী অঞ্চলের করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি বাড়লেও, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি কিছুটা কমেছে। তবে পরবর্তী ৩ দিনে এসব নদীতেও পানির প্রবাহ বাড়ার পূর্বাভাস রয়েছে।

এছাড়া উপকূলীয় অঞ্চল—বরিশাল, খুলনা ও চট্টগ্রামে বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা দিয়েছে। এই জোয়ার আরও একদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com