April 6, 2026, 6:09 pm
সর্বশেষ সংবাদ:
বিধানসভার ফলাফলের পর হবে তৃণমূলের সব পাপের হিসাব: নরেন্দ্র মোদি ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ‘আমি ট্রান্সজেন্ডার নই’, বহিষ্কারের পর ছাত্রদল নেতা পাইলটকে উদ্ধারের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে ইরান ভারতের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 28 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনিয়ে আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করেছে ফার্স নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোর রাতে মার্কিন-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হয়েছেন।

তবে এনিয়ে বিস্তারিত আর কিছু আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার পর্যন্ত দেশ দুইটির যৌথ হামলা টানা ৩৮ দিনে গড়ালো। হামলার প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনিসহ বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন।

একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা একযোগে তিন দেশে ইরানের অতর্কিত হামলা এদিকে সর্বশেষ হরমুজ প্রণালিকে খুলে দেওয়ার জন্য ইরানকে কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মঙ্গলবারের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানে সব গুঁড়িয়ে দিয়ে এক করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com