March 18, 2026, 5:18 am
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি ঠেকাতে সফল এফবিআই ‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি ‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’ বিভ্রান্তির ব্যাখ্যা দিল দূতাবাস ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭ ইসরাইলের স্বপ্নভঙ্গ হবে আর আমেরিকা পালাবে: ইরান পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

আটলান্টিক সিটিতে ডেমোক্র্যাট দলীয় গভর্নর প্রার্থী মিকি শেরিল’র নির্বাচনী সমাবেশ

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 92 Time View

নিউজার্সি স্টেটে আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী  কংগ্রেসওম‍্যান মিকি শেরিলের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সমাবেশ সঞ্চালনা করেন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ। সমাবেশে নিউআর্ক সিটির মেয়র রাস বারাকা অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নির্বাচনী সমাবেশে মিসেস মিকি শেরিল নিউজার্সি স্টেটের অধিবাসীদের সার্বিক কল্যাণে তাঁর মিশন ও ভিশন উপস্থিত সুধীজনদের সামনে তুলে ধরেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস ওঠাসহ জনজীবনে যে দুর্ভোগ নেমে এসেছে তা থেকে পরিত্রাণের লক্ষ্যে স্টেটের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে আটলানটিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিলের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের  সবাইকে ‘বি’ কলামে ও স্কুল বোর্ডে ১,২,৩ নম্বরে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ ডেমোক্র্যাট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ও ডেমোক্র‍্যাট দলীয় কর্মী, সমর্থকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com