March 14, 2026, 11:17 am
সর্বশেষ সংবাদ:
গানে ফিরলেন আসিফ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল ক্ষেপণাস্ত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ট্রাম্পের আসন্ন বিপদ ‘এপস্টেইন ফাইল’ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে দক্ষিণ কোরিয়া থেকে ‘থাড’ সরাচ্ছে যুক্তরাষ্ট্র তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ ইসরাইলি সেনা আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি আজ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দ্য গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্পের ইরান যুদ্ধের প্রভাব: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী

আমিরাতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ়, এই যুদ্ধ তা প্রমাণ করেছে: ইসরায়েল

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 12 Time View

যুদ্ধের মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের বন্ধুত্ব অটল বলে জানিয়েছে ইসরায়েল। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে তারা।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্ব দৃঢ় রয়েছে, যা শান্তির সময় যেমন প্রমাণিত হয়েছে, এই যুদ্ধও তেমনি প্রমাণ করেছে।’

ইসরায়েলের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে দেশটি, যার ফলে ভ্রমণ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে চালানো হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং এতে ইসরায়েল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে।

এমনকি ‘ইরান আর আগের সেই ইরান নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। তবে বিশ্লেষকেরা বলছেন, আসন্ন নির্বাচনের আগে এই বক্তব্যের মাধ্যমে যুদ্ধের বয়ানকে ইসরায়েলের পক্ষে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com