March 24, 2026, 3:31 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 3 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই আবার খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের ইচ্ছার কথাও জানিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত অগ্রসর হলে প্রণালিটি ‘খুব শিগগিরই খুলে যাবে’।

যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।’

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে।

যুদ্ধের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সেখানকার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। এটি স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।’

সপ্তাহান্তের আলোচনা সংঘাত নিরসনে আশার আলো দেখাচ্ছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এমন কিছু লোকের সঙ্গে আলোচনা করছি, যাঁদের আমি খুব যুক্তিবাদী ও দৃঢ়চেতা মনে করি। ঘনিষ্ঠ মহলের লোকজন জানে তাঁরা কারা, তাঁরা বেশ সম্মানিত। হয়তো তাঁদের মধ্যেই কেউ একজন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন।’

ফ্লোরিডায় আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের “একজন শীর্ষ ব্যক্তির” সঙ্গে কথা হয়েছে, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। তিনি জীবিত আছেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com