March 24, 2026, 1:38 am
সর্বশেষ সংবাদ:
আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার বনানীর সিসা বারে পুলিশের অভিযান নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: শেষ মুহূর্তে নিজেদের জীবন দিয়ে বহু যাত্রীর প্রাণ বাঁচালেন দুই পাইলট ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস

আ.লীগ নেতাদের দলে জায়গা দেওয়ার আহ্বান বিএনপি নেতার

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 78 Time View

আওয়ামী লীগের যারা নিরীহ কিন্তু দুষ্ট নয়, তাদের কাছে টেনে জায়গা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়ে যায়।

প্রশংসার সঙ্গে কড়া সমালোচনাও দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগকে জায়গা দেওয়া এটা কি রাজনৈতিক দুর্বলতার প্রকাশ? আবার কেউ বলছেন, মানবিক দৃষ্টিভঙ্গি ভালো, কিন্তু বাস্তব রাজনীতিতে এটি বিভ্রান্তি তৈরি করতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক বর্ধিত সভা ও নির্বাচনী আলোচনায় ইউনিয়ন বিএনপির নেতাদের এমন বার্তা দেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে আব্দুল হামিদ বলেন, আজকে আওয়ামী লীগ নাই। তাদের রাজনীতি করারও সুযোগ নাই। অনেকেই আছেন যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু অন্যান্য নেতাদের মতো খারাপ বা দুষ্ট ছিল না। আপনারা তাদের সবােইকে কাছে টেনে নেবেন। না হলে তারা যাবে কোথায়? তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে।

তিনি বলেন, হিন্দু ভাইয়েরা কোথায় যাবে? তাদেরকেও জায়গা দিতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) কাছে। মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য ইতোমধ্যে তিনি প্রথম ট্রাস্টি বোর্ডে নির্বাচন করে দিয়েছেন এক হিন্দু মানুষকে, যার নাম সত্যজিৎ কুন্ডু এবং এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ইতোমধ্যে ৯ কোটি টাকার অনুদান এসেছে শুধু মন্দিরের জন্য। এগুলো সবই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান।

তবে তার এই বক্তব্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলিফ নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, বিএনপি নেতার এমন মানবিক আহ্বান বিরল। তবে মাঠের রাজনীতি আলাদা, কথা বলে নয়, কাজে প্রমাণ করতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, মানবিক দৃষ্টিকোণ ভালো, কিন্তু কিছু মানুষের কাছে এটা বিভ্রান্তিকর এবং রাজনৈতিক কমজোরি হিসেবে ধরা হতে পারে। যারা ১৫ বছর আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে তাদের কেন আমরা জায়গা দেবো। আমাদের কি নেতাকর্মীর অভাব?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com