March 5, 2026, 11:05 pm
সর্বশেষ সংবাদ:
পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, জামায়াত নেতা কারাগারে খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প হাইকোর্টে সাংবাদিক আনিস আলমগীরের জামিন ইরানের অনেক ড্রোন আটকাতে সক্ষম নয় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা: ট্রাম্প প্রশাসন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরানি দূতাবাসে হামলা হলে, বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের

ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 41 Time View

নিউজ ডেস্ক:
১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছান।

দীর্ঘ বিরতিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও নিজ প্রতিষ্ঠানে ফিরলেন তিনি।

সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

ড. ইউনূসের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তিনি তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ জানান, এ মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com