March 16, 2026, 12:37 pm
সর্বশেষ সংবাদ:
শিশু হ/ত্যা কেন বাড়ছে? সমাজের আয়নায় ভয়া/বহ এক প্রশ্ন লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ

ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 104 Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের’ অভিযোগও তুলেছে মস্কো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা।

বিবৃতিতে বলা হয়, ‘যারা বাইরের উসকানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবেএ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

সাম্প্রতিক দিনগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে ‘খুব শক্তিশালী’ একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন।

রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com