ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে এক ফরাসি সেনা নিহত হয়েছেন। ওই হামলার পর ফ্রান্সকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।
সুদানি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে ফোনালাপে ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করেন।
তিনি বলেন, “এ ধরনের ঘটনা যেন আবার না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হামলার বিষয়ে তদন্ত করা হবে।”
উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নিখিরভান বারজানিও ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন এবং শোক প্রকাশ করেন। তিনি ইরাক সরকারের কাছে “আইনের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের” আহ্বান জানান।
বৃহস্পতিবার সংঘটিত ওই হামলায় এক ফরাসি সেনা নিহত এবং কয়েকজন আহত হন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেসিসেট্যান্স ইন ইরাক, যা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট।
সূত্র: আল জাজিরা