February 20, 2026, 4:43 am
সর্বশেষ সংবাদ:
হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পাবেন ‘ফ্যামিলি কার্ড’, মাসে সর্বোচ্চ ২,৫০০ টাকা সহায়তা দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: জামায়াত আমির জনগণের পুলিশ হন, কোনো দল বা ব্যক্তির পুলিশ হবেন না : আশরাফ উদ্দিন নিজান নগরীকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার চীনের দখলে রাশিয়ায় বিদেশি গাড়ির বাজার নতুন সরকার ‘সিন্ডিকেট’ ভেঙে দেবে সে অপেক্ষায় আছি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প

ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : Friday, February 20, 2026
  • 22 Time View

নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) কর্মরত আউটসোর্সিং ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

আদেশে নির্দেশ দেওয়া হয়েছে, এই ১৫ জনের সব আইডি কার্ড, প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক, জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবুল হোসেন সরকার, মিজানুর রহমান এবং আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com