March 26, 2026, 8:33 am
সর্বশেষ সংবাদ:
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, যত জনের মরদেহ পাওয়া গেল লাঙ্গলবন্দ স্নান উৎসব জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন : সংস্কৃতিমন্ত্রী গণহত্যা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধাঞ্জলি বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত ফেরিতে দাঁড়িয়ে নুরুজ্জামান দেখলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে বাসটি নদীতে তলিয়ে যাচ্ছে স্ত্রী ও সন্তানের অপেক্ষায় পদ্মার পাড়ে কাঁদছেন রাজবাড়ীর রেজাউল ইরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: ঊর্ধ্বতন কর্মকর্তা এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 91 Time View

নিউজ ডেস্ক:

সারাদেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বদলি ও পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে পদোন্নতি ও পদায়ন হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলীকৃতদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com