March 24, 2026, 2:36 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

Reporter Name
  • Update Time : Monday, December 22, 2025
  • 140 Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় অপরাধীদের সীমান্ত পারাপার রুখতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) ঘটনার পর থেকেই জেলার ৫৪টি সীমান্ত পয়েন্টে নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন এনসিপির শ্রমিক উইংয়ের বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদার (৪২)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনার পরপরই জড়িতরা যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
নিরাপত্তায় বিজিবির বিশেষ পদক্ষেপ:
সাতক্ষীরা-৩৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর শাদমান সাদিক জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত আরও ২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নতুন করে ৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, “সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পারাপার হতে না পারে, সেজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছি। সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।”
সোমবার সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধেও বিজিবি সদস্যরা সজাগ অবস্থানে রয়েছেন।
এদিকে, খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদারকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com