March 23, 2026, 3:10 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 56 Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলায় এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন

সারজিস আলম বলেন, ‘কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না-এটা পরবর্তী বিষয়আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে নিজেদের ভিত্তি শক্ত করতেই আমরা কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।’

তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

এনসিপি নেতা আরও বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে এবং অচিরেই ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু হবে।

পথসভায় এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com