February 1, 2026, 11:51 pm
সর্বশেষ সংবাদ:
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ পাকিস্তানে ৪০ ঘণ্টায় ১৪৫ ‘সন্ত্রাসী’ নিহত কিশোরগঞ্জের তাড়াইলে ছেলের হাতে বাবা খুন: অভিযুক্ত ছেলে গ্রেপ্তার অর্ধেক ভোটারকে খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, অবস্থান পরিষ্কার করুন: ডা. শফিকুর রহমান জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৫ গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না: আসিফ মাহমুদ স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান বাজেটে বাংলাদেশে অনুদান ৭৪ শতাংশ বাড়াল ভারত সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে থাকছে না তুরস্ক

কিশোরগঞ্জের তাড়াইলে ছেলের হাতে বাবা খুন: অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা। নিহতের নাম রমজান মিয়া (৫০)। অভিযুক্ত ছেলের নাম জুয়েল মিয়াকে (২০)। জুয়েলকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দরিজাহাঙ্গীরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকের জানায়, নিহত রমজান মিয়া একজন ছাগল ও ভেড়া বিক্রেতা। এক বাজার থেকে ছাগল ভেড়া কিনে অন্য বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। এর আগে বাজারে ভেড়া ও ছাগল বিক্রির টাকা থেকে কিছু টাকা চান ছেলে। পরে টাকা দেওয়া–না দেওয়া নিয়ে বাবা–ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি নিয়ে দিনের বেলা ঝগড়ার পর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে বাবার ওপর একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই বাবা রমজান মিয়ার মৃত্যু হয়।

ঘটনার সংবাদ পেয়ে তাড়াইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে আটক করে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করে।

এ ব্যাপারে ওসি জালাল উদ্দীন স্থানীয় সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com