March 18, 2026, 11:14 am
সর্বশেষ সংবাদ:
রমজানের সংযম আর যুদ্ধবিধ্বস্ত মানবতার আর্তনাদ: আমাদের বিবেক কি আজ প্রশ্নবিদ্ধ? কে এই আলী লারিজানি? জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন? যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ নতজানু হলে থামবে ইরান মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসাধীন—গুঞ্জন নাকচ তেহরানের পদত্যাগ করা মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে কটাক্ষ ট্রাম্পের পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ইসরায়েলের রাজধানীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

কে এই আলী লারিজানি?

Reporter Name
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 1 Time View

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রভাবশালী সচিব আলি লারিজানি। ২০২৫ সালের অগাস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এসএনএসসির সচিব এবং পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।

ইরানি গণমাধ্যমগুলোতে তাকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত ১২ বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

যদিও তিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সংসদে প্রিন্সিপলিস্ট গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে একজন ‘মধ্যপন্থী রক্ষণশীল’ হিসেবে দেখা গেছে।

স্পিকার হওয়ার আগে লারিজানি ২০০৫ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক নেগোশিয়েটর বা আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার ভাই, সাদেঘ লারিজানি, ইসলামি প্রজাতন্ত্রের আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সভাপতিত্ব করেন।

যেটি একটি শীর্ষ সালিশি সংস্থা এবং সংসদ ও সাংবিধানিক তত্ত্বাবধায়ক সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে চূড়ান্ত সালিশকারী হিসেবে কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com