March 25, 2026, 7:20 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন ‘পরিণতি ভোগ ছাড়া রক্ষা পাওয়ার উপায় নেই’ ডেমরায় তেল সংকটে ক্রমেই বাড়ছে হাহাকার স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি : জামায়াত আমির ইরান থেকে ৫০ লাখ ব্যারেল তেল কিনছে ভারত ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন: আমীর খসরু

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 155 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়া আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। কোনো আপোষ করেননি। বেগম জিয়া জীবনের বিনিময়ে যে উপহার দিয়ে গেছেন, সেটা আমাদের ধরে রাখতে হবে।’

শুক্রবার বিকেলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নগরের ৩৮, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত করে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপোষহীনতা শিখিয়েছেন, তিনি হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। অথচ তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি তা করেননি, আপোষ করেননি।’

তিনটি ওয়ার্ডের মধ্যে ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর কলসি দিঘীরপাড় মসজিদ, ৩৬ নম্বর গোঁসাইলডাঙ্গা ওয়ার্ডে বারিক মিয়া স্কুল মাঠে এবং ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের স্থানীয় এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিনটি কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com