March 30, 2026, 5:03 pm
সর্বশেষ সংবাদ:
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির ‘সংসদে বিরোধীদলকে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না অভিযোগ সত্য নয়’ জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে: ডাকসু ভিপি রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ২১৪ মামলা ও সাড়ে ৯ লাখ টাকা জরিমানা হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য ২০টি তেলবাহী ট্যাংকার পাঠাচ্ছে ইরান: ট্রাম্প এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ বন্ধ কারখানা চালুতে উদ্যোক্তাদের পাশে থাকব: গভর্নর *আর্থিক খাতে কোনো রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয় *পাচারের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে *সংকট মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ, বাড়তি রেমিট্যান্স ও আইএমএফের দিকে নজর সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা ওমরাহ পালন করতে সৌদি যাচ্ছেন নাহিদ ইসলাম

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ২১৪ মামলা ও সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 14 Time View

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ৩৮৬টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ২১৪টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ২৯ মার্চ দেশের ৬৪টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এতে আরো বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ মহানগরীতে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com