February 13, 2026, 5:49 am

ঢাকায় জয়ের পথে ‘হ্যাঁ’ ভোট

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 7 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী ‘জুলাই জাতীয় সনদ’ ঘিরে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ভোটারদের বড় অংশ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বেসরকারিভাবে প্রাপ্ত ঢাকার বিভিন্ন আসনের ১০৬টি কেন্দ্রের ফল অনুযায়ী, সনদের সমর্থনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৯ হাজার ৩৪৭টি।

বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১৯ হাজার ৯৪৫টি।
গণভোটে ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্তভাবে অনুমোদিত হলে দেশের সংবিধানে উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার প্রস্তাব কার্যকর করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com