ঢাকা-৮ আসনের ৩৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এসব কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল তারা পেয়েছেন।
এতে মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০টি ভোট। আর ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।