February 21, 2026, 5:39 am
সর্বশেষ সংবাদ:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান: ত্রাণমন্ত্রী দুলু

Reporter Name
  • Update Time : Friday, February 20, 2026
  • 8 Time View

নিউজ ডেস্ক:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যাচাই-বাছাই ও প্রাথমিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান। লালমনিরহাট-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে কারও নাম ভাঙানো কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে সৎ ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

মন্ত্রী তার বক্তব্যে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও এলাকার উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আসাদুল হাবিব দুলু সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার নিজ জেলায় প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com