April 13, 2026, 4:15 pm

তুরস্কের কাছে বিলিয়ন ডলার আর একজন ‘সুন্দরী স্ত্রী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026
  • 6 Time View
10

তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং এমনকি একজন ‘স্ত্রী’ দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মুহুজি কাইনেরুগাবা। সামাজিক মাধ্যমে দেওয়া তার এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জেনারেল কাইনেরুগাবা দাবি করেছেন, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন সমর্থিত শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে উগান্ডার সেনা মোতায়েনের কারণে তুরস্ক দেশটিতে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। তার ভাষ্য, উগান্ডার সেনাদের দেওয়া নিরাপত্তার সুযোগেই তুর্কি কোম্পানিগুলো সোমালিয়ার বন্দর, বিমানবন্দর ও অবকাঠামো খাতে বড় বড় চুক্তি পেয়েছে।

এ প্রেক্ষাপটে তিনি উগান্ডার জন্য ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ হিসেবে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। তবে সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে তিনি তুরস্কের কাছ থেকে ‘সবচেয়ে সুন্দর তুর্কি নারী’কে নিজের স্ত্রী হিসেবে দেওয়ার কথাও উল্লেখ করেন, যা নিয়ে কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুধু তাই নয়, দাবি পূরণ না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।

এ বিষয়ে এখন পর্যন্ত তুরস্ক বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগেও জেনারেল কাইনেরুগাবা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে প্রয়োজনে ১ লাখ উগান্ডার সেনা পাঠানোর কথাও বলেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেও সমালোচনার মুখে পড়েন।

সূত্র: সামা টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com