March 25, 2026, 12:55 am
সর্বশেষ সংবাদ:
ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক কারবার না করার অঙ্গীকার সারোয়ারের স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ

দল থেকে ফোন করে বলে ‘মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন’

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 58 Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় বলেছেন, ‘এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে। বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।’

তিনি আরও বলেন, ‘আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।’

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।’ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো।’

এদিকে মতবিনিময়কালে রুমিন ফারহানাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। ভোটের জন্য তিনি হাঁস প্রতীক চাইবেন বলে ঘোষণা দিয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন বলে রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com