April 8, 2026, 1:36 am
সর্বশেষ সংবাদ:
ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো দ্বৈত ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার আটক আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী করবেন কেবল তিনিই জানেন: হোয়াইট হাউজ হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাসে রাশিয়া-চীনের ভেটো সদরপুরে কৃষিজমির মাটি কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম সব আলোচনা থেকে বেরিয়ে গেছে ইরান, দেশজুড়ে মানবঢাল ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

দেশের জন্য ‘জীবন উৎসর্গ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 22 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান লেখেন, এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি মাতৃভূমি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। ভবিষ্যতেও এটি অব্যাহত রাখব।’

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গুপ্তহত্যা করেছে। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সচিব আলী লারিজানির নাম উল্লেখযোগ্য। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের পর পেজেশকিয়ানের এই মন্তব্যকে ইরানের রাজনৈতিক ও সামরিক মনোবলের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সরকারি হিসাব অনুযায়ী, চলমান এই যুদ্ধে ইরানে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃত্বও এখন সম্মুখ সারিতে থেকে প্রতিরোধের ডাক দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com