March 17, 2026, 6:05 am
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 95 Time View

উত্তরের জেলা নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে জেলাটি। নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্য মতে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর থেকেই চারপাশ কুয়াশায় ঢাকা। সঙ্গে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুই দিন সূর্যের দেখা মিললেও আবার বিকাল হলেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করছে। রাত বাড়ার সঙ্গে শীতও বাড়তে থাকে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগও বাড়ছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন শীত একটু কম ছিল। আজকে যে শীত শুরু হয়েছে, তাতে কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। সকাল ১০টা বাজলেও কুয়াশার কারণে পাঁচ হাত দূরে কিছু দেখা যাচ্ছে না।

তারা আরও জানান, সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পর থেকেই মানুষ গরম কাপড় পরে চলাফেরা করছে। ভোর থেকে এখনো পর্যন্ত চারপাশ কুয়াশায় আচ্ছন্ন।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সকাল ৯টায় জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীত আরও বাড়তে পারে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com