February 16, 2026, 5:10 am
সর্বশেষ সংবাদ:
কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে আজকের সাক্ষাৎ জাতীয় রাজনীতির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’: জামায়াত আমির সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন প্রধানের পদত্যাগের দবিতে বিক্ষোভ ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব ঢাকা-৫ আসন ; দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাতপাখা প্রার্থীর অপপ্রচার ও চরিত্রহরণের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে : ছাত্রদল সেক্রেটারি মামুনকে মন্ত্রিসভায় দেখতে চান জামালপুর সদরবাসী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল

নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : Monday, February 16, 2026
  • 23 Time View

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশনা দেবে, তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনের জন্য যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল, তাদের সংখ্যা কমানো হয়েছে বলে তিনি জানান।

গতকাল রোববার সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান এসব কথা বলেন। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, ‘দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।’

ভাষণে সেনাপ্রধান ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com