March 23, 2026, 10:41 pm
সর্বশেষ সংবাদ:
নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: শেষ মুহূর্তে নিজেদের জীবন দিয়ে বহু যাত্রীর প্রাণ বাঁচালেন দুই পাইলট ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 101 Time View

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর ব্যাপক সহিংসতা চলছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণাও দিয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট ট্রাম্প দাবি করেন, ‘নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা।’

তিনি আরও জানান, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।

এই তালিকায় বর্তমানে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর ও টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com