March 25, 2026, 12:38 am
সর্বশেষ সংবাদ:
রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক কারবার না করার অঙ্গীকার সারোয়ারের স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান

নিরাপত্তার জন্য ভারতে কয়েকটি মিশন থেকে বাংলাদেশের ভিসা ইস্যু বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Friday, January 9, 2026
  • 111 Time View

নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা (পর্যটন ভিসা) স্থগিত কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমাদের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। যেটা করেছি, সেটা হলো, যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলেছি। কারণ, এটা নিরাপত্তার বিষয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, তিনটি জায়গা থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে কি না। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, তিনটি জায়গায়।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ রয়েছে। তবে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন, মুম্বাইয়ের উপহাইকমিশন, চেন্নাইয়ের সহকারী হাইকমিশনে এবং গুয়াহাটির সহকারী হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত গত বছরের ২২ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অনিবার্য কারণে কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণার নোটিশ জারি করে। ওই ঘোষণায় বলা হয়, অনিবার্য কারণে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা ও সব ধরনের কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকবে। একই দিনে অর্থাৎ গত বছরের ২২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ওই মিশনে একই সিদ্ধান্তের কথা জানিয়ে নোটিশ জারি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com