March 25, 2026, 9:16 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন ‘পরিণতি ভোগ ছাড়া রক্ষা পাওয়ার উপায় নেই’ ডেমরায় তেল সংকটে ক্রমেই বাড়ছে হাহাকার স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি : জামায়াত আমির ইরান থেকে ৫০ লাখ ব্যারেল তেল কিনছে ভারত ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হয়েছে: তাজনূভা জাবিন

Reporter Name
  • Update Time : Thursday, January 8, 2026
  • 107 Time View

সাবেক এনসিপি নেত্রী তাসনূভা জাবিন বলেছেন, পদত্যাগের পর থেকে বিএনপি-জামায়াত কারো সমালোচনা না করে চুপ থাকতে বলা হয়েছে। পদত্যাগের পর থেকে আমাকে সবাই সাবধান করছে বিএনপি-জামায়াত কারো সমালোচনা না করতে, চুপচাপ থাকতে, বেশি বিপ্লবী না হতে। কিন্তু আল্লাহ ছাড়া আমারে কেউ থামাতে পারবে বলে মনে হয় না।

তাজনূভাসোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি টেলিভিশন টকশোর ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে এসব কথা কথা লেখেন।

ভিডিও লিংক শেয়ারের পর এক পোস্টে তাসনূভা জাবিন লিখেন, ‘ঢাকা ১০ আসনে আমি বেশ কয়েক মাস আগে থেকে এবি পার্টির নাসরিন সুলতানা মিলির প্রচারণা দেখে আসছি। পোস্টারে উনার ছবি দেখে দেখে আমি উনাকে খুঁজে বের করি। মনোনয়নও নিয়েছেন। কিন্তু দুজন পুরুষের এবি পার্টি সবসময় দুই জনেরই থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন মনে হয়।

তা না হলে নারী নেতৃত্ব সামনে আসে না কেন? জনপ্রিয় হয়েও আপনাদের জোটের প্রয়োজন হচ্ছে। অথচ একজন নারী ওই সাপোর্টটা পেলে দলটা দুই জনের থেকে তিনজনে যেত।’

তাজনূভা ১বিএনপির খারাপ সময়ে রুমিন ফারহানা, নিলুফার মনি, মাহমুদা হাবিবা, পাপিয়া আপারা দলের আওয়াজ হয়েছেন উল্লেখ করে তিনি লিখেন, কিন্তু ভাল সময়ে দল হয়েছে বিএনপির পুরুষদের। সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে উনারা তো নিজেদের গড়ে তুলেছেন, এরপরও কেন এতবড় দলে নারীরা জায়গা পাচ্ছে না? ভবিষ্যতে যখন বিভিন্ন নেতার পুত্র কন্যারা পাবে তখন তো কেউ প্রশ্নও করতে পারব না? সব পার্টিতেই নারীদের রাখেন।

টকশোতে দুর্দান্ত কাউন্টার দেওয়া থেকে শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের নারীদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য নোট অব ডিসেন্ট দেওয়া পর্যন্ত পুরুষদের গলাবাজি ১০০ তে ১০০। কিন্তু কাজে ১০০ তে ০।’

পোস্টে তিনি আরো লিখেন, ‘ভোট দেওয়ার আগে আপনারা যাতে মনে রাখেন গণঅভ্যুত্থানে মেয়েরা কি করেছিল দেশের জন‍্য আর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার কি প্রতিদান এই দেশ মেয়েদের দিচ্ছে? কি সুশৃঙ্খল সর্বদলীয় ঐক্য এই নারী প্রশ্নে!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com