April 5, 2026, 5:41 pm
সর্বশেষ সংবাদ:
ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন আইএইএ-র সাবেক প্রধান আলবারাদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদে সই না করার ব্যাখ্যাটা তাদেরকেই দিতে হবে: রুমিন ফারহানা আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যপারে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের ক্রুকে উদ্ধার করলেও ইরান থেকে বের হতে পারেননি মার্কিন সেনারা পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন সেনারা, উভয়পক্ষে সংঘর্ষ চলছে নববর্ষের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে: সংস্কৃতিমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতায় গিয়ে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান

পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন সেনারা, উভয়পক্ষে সংঘর্ষ চলছে

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 15 Time View

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের আকাশে ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরাকে একটি সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাইলটকে তুমুল গোলাগুলির মধ্যে উদ্ধার করা হয়েছে।

তবে উদ্ধার অভিযান এখনও চলমান এবং পাইলটকে নিরাপদে বাহিরে আনা একটি জটিল ও বিপজ্জনক প্রক্রিয়া হিসেবে দেখাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হতে হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট এখনো ইরানের ভূখণ্ডেই আছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী দল এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে।

রিপোর্টে বলা হয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স রাতভর অভিযান চালায়, যেখানে ইরানি বাহিনীও তল্লাশি ও বাধার চেষ্টা চালায়। ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে। ইরান পাইলটকে ধরিয়ে দিতে মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানায়, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com