March 8, 2026, 2:46 am
সর্বশেষ সংবাদ:
ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান ট্রাম্পের দাবি ইরানের ৪২টি জাহাজ ধ্বংস করা হয়েছে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: জামায়াতের আমির পুরান ঢাকার সমস্যা নিরসন ও আধুনিকায়নে সম্মিলিত প্রয়াসের আহ্বান ইশরাকের ইরানকে ‘শত্রু’ উল্লেখ করে আমিরাতের প্রেসিডেন্টের কঠোর বার্তা ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার ১৮৩ ক্রুসহ ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিলো ভারত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিকে ‘চূর্ণ-বিচূর্ণকারী’ আঘাতের হুঁমকি আইআরজিসির

পুরান ঢাকার সমস্যা নিরসন ও আধুনিকায়নে সম্মিলিত প্রয়াসের আহ্বান ইশরাকের

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026
  • 15 Time View

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে দলের বদনাম হয় বা জনগণের মনে কষ্ট তৈরি হয়। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মানে পুরান ঢাকার প্রতিটি নাগরিক দায়িত্ব পাওয়া। তাই সবাইকে সম্মিলিতভাবে পুরান ঢাকার সমস্যা নিরসন এবং আধুনিকায়নে কাজ করা লাগবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহব্বায়ক মো: সুমন ভুইয়ার সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ফরহাদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের পর একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানো গেছে।

বিগত সময়কে ‘ফ্যাসিবাদী শাসন’ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সে সময়ে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে, অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং দুঃশাসনের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এখন জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।

দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে দলই হোক- সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের আচার-আচরণ ও কর্মকাণ্ড এমন হতে হবে যাতে জনগণের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয় এবং দলের সুনাম অক্ষুণ্ন থাকে। ‘আমরা ক্ষমতায় বসে গেছি’ এমন মানসিকতা পরিহার করতে হবে।

পুরান ঢাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জলাবদ্ধতা, যানজট ও দূষণসহ নানা সমস্যা সমাধানে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আবারও জনগণের সমর্থন পেতে হলে এখন থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ঢাকার যানজট নিরসনে বড় পরিবহন, মেট্রোরেল ও বাসসহ সব ধরনের যান চলাচল সমন্বিত পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া বর্ষা মৌসুমের আগে মশার প্রজনন রোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের নেতৃত্বে কাজ শুরু হয়েছে এবং সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ বিষয়ে সক্রিয় আছেন। জনগণ যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কোতোয়ালি থানার যুগ্ম আহবায়ক আহমেদ সোবাহান, জুয়েল হাওলাদার, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আনসার পাটুয়ারী ওয়ার্ড যুবদলের সভাপতি হাজী লিটন, সদস্য সচিব রুবেল, কোতোয়ালি থানা শ্রমিকদলের আহব্বায়ক আয়নাল ফকির, সদস্য সচিব গিয়াস সিকদার, নৌ- যান শ্রমিকদলের জাকির হোসেন মিলন, সেচ্ছাসেবকদলে মহানগর সদস্য মুফতিজুল কবির কিরণসহ অন্যান্য অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com