March 23, 2026, 4:45 pm
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু

ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, March 27, 2025
  • 138 Time View

ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ, বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলাপ্রশাসক মো. সাইফুল ইসলাম।

জানাগেছে, বৃহষ্পতিবার সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ‘এ ও বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহিদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থ্যায়নে ‘এ’ ক্যাটাগরির তিন জন, ‘বি’ ক্যাটাগরির ৩০ জনের মাঝে অনুদানের চেক এবং শহীদ ৯ জনের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
অপরদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ‘জুলাই যোদ্ধাদের’ মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন জেলাপ্রশাসক ।
এসময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম বাতেন ও , সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রমূখ।
জহিরুল হক মিলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com