April 7, 2026, 2:55 am
সর্বশেষ সংবাদ:
সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকসকে ইরানের আহ্বান নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী ‘ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, মঙ্গলবারই সেই রাত হতে পারে: ট্রাম্প রাত পোহালেই শেষ হচ্ছে উপনির্বাচনের প্রচার-প্রচারণা বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা খেলেন যুবক স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, বাড়ছে সংঘাত

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা খেলেন যুবক

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 20 Time View
বগুড়ার নন্দীগ্রামে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকির চেষ্টা করার সময় এ বি এম আব্দুল মুকিত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার রণবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এ বি এম আব্দুল মুকিত নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রণবাঘা এলাকার ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ছিল।

এ সময় মুকিত সেখানে গিয়ে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেন এবং উপস্থিত সবাইকে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। 

একপর্যায়ে তিনি ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে গিয়ে তেল বিতরণ পদ্ধতি ও তেলের মজুদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন ও স্টেশনের কর্মচারীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

এ বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, নিজেকে ভুয়া পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় মুকিত পার্থকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়েছে।

আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com