March 24, 2026, 8:56 pm
সর্বশেষ সংবাদ:
স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 174 Time View

ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের লাশ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) রাতে নিখোঁজ হওয়া আহাদের লাশ পরদিন সোমবার সকালে ভারতের মেঘালয়ের চেলা থানার কালাটেক বস্তি এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠায় বিএসএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com