March 24, 2026, 9:46 pm
সর্বশেষ সংবাদ:
স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 50 Time View

নিউজ ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ। বিএনপি ক্ষমতায় না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের আলেম সমাজ।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং নবগঠিত জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘আলেম-ওলামাদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশের ইসলামী আদর্শ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার সুরক্ষায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। অথচ আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এর ফলে অনেক আলেম-ওলামা ঘরে থাকতে পারেননি। এমনকি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আমাকেও জঙ্গি মামলায় জড়িয়েছে।’

জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ শফিকুল ইসলাম, সদস্য কাজী ফরিদুল হকসহ জেলা বিএনপি ও নবগঠিত জেলা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com