April 6, 2026, 9:22 am
সর্বশেষ সংবাদ:
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত আল্টিমেটামের ভাষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার ট্রাম্পের বেপরোয়া চাল পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি ইরানের স্পিকারের ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড ব্যয় সংকোচনে কঠোর সরকার, বন্ধ বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয় সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা র‌্যাব নিয়ে যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে: মহাপরিচালক বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সৃজিত-মিথিলা-আইরার ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 66 Time View

টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সংসারজীবন নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছেতাদের বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা চলে আসছে। সম্প্রতি এর মাঝেই হঠাৎ করে সামাজিক মাধ্যমে সৃজিত, মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে।

সেখানে নেটিজেনদের মাঝে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। আসলে সেই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিয়েছেন।

এদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেছিলেন২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’

সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।

অভিনেত্রীর এমন কৌশলী উত্তর বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয়। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সেই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা আবার এক হয়েছেন এটি নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com