March 23, 2026, 4:44 pm
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু

বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2026
  • 14 Time View

বিয়ের আয়োজনের আনন্দ আর উৎসবের প্রস্তুতিও শেষ পর্যায়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নিল বিষাদে। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে বিয়ের কথা ছিল পাবনার বাসিন্দা ইঞ্জিনিয়ার জুলফিকার আলী জিল্লুর। কিন্তু রোববার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত ওই যুবক হলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে।

জানা গেছে, সোমবার বিয়ের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য নাটোরের বনপাড়া থেকে বোন-ভগ্নিপতিকে আনতে তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে প্রাইভেটকার যোগে রওনা হন। পথে গড়মাটি এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জুলফিকার আলী জিল্লুর মৃত্যু হয়। এতে করে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com