February 20, 2026, 4:43 am
সর্বশেষ সংবাদ:
হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পাবেন ‘ফ্যামিলি কার্ড’, মাসে সর্বোচ্চ ২,৫০০ টাকা সহায়তা দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: জামায়াত আমির জনগণের পুলিশ হন, কোনো দল বা ব্যক্তির পুলিশ হবেন না : আশরাফ উদ্দিন নিজান নগরীকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার চীনের দখলে রাশিয়ায় বিদেশি গাড়ির বাজার নতুন সরকার ‘সিন্ডিকেট’ ভেঙে দেবে সে অপেক্ষায় আছি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, February 20, 2026
  • 25 Time View

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আপন ভাই প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে গভীর সম্পর্ক থাকায় গত বছর নিজের প্রিন্স পদবী ছাড়তে বাধ্য হন অ্যান্ড্রু। এরপর থেকেই চাপে ছিলেন তিনি। এরমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস ‘তৃতীয় চার্লস’ খেতাব নিয়ে সিংহাসনে বসেন। অপরদিকে প্রিন্স অ্যান্ড্রু চলে যান আড়ালে। যেহেতু তৃতীয় চার্লসের দুই ছেলে রয়েছে, তাই অ্যান্ড্রু রাজা হওয়ার আর কোনো সম্ভাবনাই ছিল না।

পুলিশ অবশ্য প্রিন্স অ্যান্ড্রুর নাম ঘোষণা করেনি। তারা বলেছে নোরফোক থেকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি এখনো পুলিশের হেফাজতেই আছেন।

পুলিশ আরও জানিয়েছে, যে মামলায় প্রিন্স অ্যান্ড্র গ্রেপ্তার হয়েছেন সেটির অংশ হিসেবে দুটি প্রপার্টিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com