April 7, 2026, 2:01 pm
সর্বশেষ সংবাদ:
হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’ করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে জাপান জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা ভাইরালের ভিড়ে কুড়িগ্রামের তাইজুলের স্বাভাবিক জীবন কি হারিয়ে যাবে? সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকসকে ইরানের আহ্বান নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী ‘ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে’

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 19 Time View

নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ২৫ এপ্রিল দুপুর ১:৩০ টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটার-এ ‘দেলুপি’ প্রদর্শিত হবে।

এর আগে, এই বছর নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। এটি ইউরোপে সিনেমাটির দ্বিতীয় বড় উৎসবে অংশগ্রহণ।

 

নির্মাতা তাওকীর বলেন, ‘নেদারল্যান্ডসে যে সাড়া মেলে, তার পর এবার সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে। এটি আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের এবং বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় অর্জন।’

‘দেলুপি’ খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মানুষের জীবন সংগ্রাম ও মাটির সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। সিনেমার চিত্রনাট্যে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয় তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন সহ আরও অনেকে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার সিনেমা হলে মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করে। ‘দেলুপি’-এর মাধ্যমে মোহাম্মদ তাওকীর ইসলাম বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com