গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (এমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।