April 2, 2026, 2:06 am
সর্বশেষ সংবাদ:
অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা বিএনপিকে জামায়াত নেতার সতর্কবার্তা: ‘জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে’ ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে দেখছে যুক্তরাষ্ট্র দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি ভূমধ্যসাগরে অনাহারে মৃত্যু হলো সুনামগঞ্জের আরেক তরুণের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাটে স্থানীয়দের ভিড় প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 19 Time View

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।তিনি বলেন, প্রতিটি পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সর্বক্ষণিক মনিটরিং-এ থাকবেন সহকারী কমিশনার ভূমি।

এ দিন দুপুরে পাংশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না। আমাদের কাছে তথ্য আছে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছে। যাতে কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে না পারে সে জন্য মোবাইলে এপ্স খোলা হয়েছে।এপ্সের মাধ্যমে একব্যক্তি একাধিক বার তেলি নিতে আসলে চিহ্নিত করা যাবে।

উল্লেখ্য,পাংশা উপজেলায় দুইটি ফিলিং স্টেশন রয়েছে। বৈশ্বিক সংকটে স্বাভাবিক সময়ের থেকে ১৫ শতাংশ কম পেট্রোল ও অকটেন পাচ্ছে পাম্পগুলো। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com