April 6, 2026, 1:13 pm
সর্বশেষ সংবাদ:
রওশন আরা বেগম: এক অনন্য ব্যক্তিত্বের জীবনপথ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ট্রাম্পের ইরান হুমকিকে ‘মানসিকভাবে অস্বাভাবিক’ বললেন ডেমোক্র্যাট নেতা যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না: ইরান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত আল্টিমেটামের ভাষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার ট্রাম্পের বেপরোয়া চাল পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি ইরানের স্পিকারের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না: ইরান

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 4 Time View

ইরানের আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে অপরিবর্তনীয় কৌশলগত পরিবর্তন ঘটেছে এবং এটি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।

রোববার রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী কমান্ড জানায়, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বিদেশি আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহিরাগত শক্তিগুলো আর ইরানের সামুদ্রিক পরিবেশে নিজেদের প্রভাব বা নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে পারবে না।

আইআরজিসি নৌবাহিনী জোর দিয়ে বলে, ‘হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের জন্য।’ তারা ইরানের সার্বভৌমত্ব ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের শীর্ষ কর্মকর্তাদের ঘোষিত পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নৌবাহিনী। এর লক্ষ্য পারস্য উপসাগরে একটি নতুন ‘স্থানীয় নিরাপত্তা কাঠামো’ গড়ে তোলা, যেখানে অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে উপকূলীয় রাষ্ট্রগুলোই—বহিরাগত শক্তির উপস্থিতি ছাড়াই।

এই প্রস্তুতির মধ্যে রয়েছে নৌবাহিনীর মোতায়েন বৃদ্ধি, উন্নত নজরদারি ব্যবস্থা এবং সমন্বিত দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, যা ইরানের জলসীমা সুরক্ষা এবং প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন অব্যাহত রাখার জন্য নেওয়া হয়েছে।

ইরানি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি এই নতুন বাস্তবতাকে চ্যালেঞ্জ করে বা সামরিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা হলে ‘নরক নামিয়ে আনা হবে’ এবং দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে।

ট্রাম্প আরও দাবি করেন, মঙ্গলবারই এসব স্থাপনায় হামলার দিন নির্ধারিত রয়েছে।

সূত্র: প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com